এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পারুল খাতুন (৩৫) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১ জুন ২০২৬) রাতের দিকে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাধবডাঙ্গা পশ্চিম এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রিপন মিয়ার বসতবাড়ির সামনে সন্দেহভাজন অবস্থায় থাকা পারুল খাতুনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পারুল খাতুন উপজেলার মৃত আব্দুস সাত্তারের মেয়ে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-২, তারিখ ২ জুন ২০২৬ এবং জিআর নং-৯৯।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার