https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 24 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে বাক প্রতিবন্ধী নারীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে মামলা

admin
May 24, 2026 2:47 pm
Link Copied!

এম এ রাশেদ, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীর ওপর যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে গৌরাঙ্গ হালদার (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত গৌরাঙ্গ হালদার উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকি গাইঘাটিপাড়া এলাকার মৃত জুরান হালদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে সকালে ভুক্তভোগী নারী তার বোনের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে নিমগাছি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের বাঙালি নদীর পাড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা অভিযুক্ত ব্যক্তি তাকে একা পেয়ে জোরপূর্বক জাপটে ধরে যৌন নিপীড়নের চেষ্টা করেন।

এ সময় ভুক্তভোগী নারী চিৎকার ও ধস্তাধস্তির মাধ্যমে নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়ি ফিরে আসেন। পরে তিনি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে স্বামী ও প্রতিবেশীদের কাছে ঘটনার বর্ণনা দেন। এরপর ভুক্তভোগীর স্বামী ২৩ মে রাতে ধুনট থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “বাক প্রতিবন্ধী নারীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।