
বগুড়ার ধুনটে বিএনপি নেতার মৃত্যুতে জিএম সিরাজের শোক প্রকাশ "(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বগুড়া ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুবরণ করেন।
এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, বগুড়া -৬ (সদর) ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মোঃ সিরাজ। এছাড়াও জিএম সিরাজ পুত্র আসিফ সিরাজ রাব্বানী ও শোক প্রকাশ করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার