এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের নির্মাণকাজের অংশ হিসেবে ছাদ ঢালাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মোনাজাতেরও আয়োজন করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।
শহীদ আব্দুল মালেক ট্রাস্টের সভাপতি ও ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ট্রাস্ট কমপ্লেক্স নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহেল বাকী, কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. আতাউর রহমান, বগুড়া জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক তালিবুল হাবিব এবং ধুনট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমেদ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কারিম ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাহমুদ আলম।
পরে আনুষ্ঠানিকভাবে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই কাজের সূচনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
সবশেষে ট্রাস্ট কমপ্লেক্সের নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়া, সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার