এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক শাহজাহান আলী (জমিদার) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুনট পৌর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এলাকার মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন ধুনট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. আলিমুদ্দিন হারুন মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন চঞ্চল, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এ. রাশেদ, পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজগর মান্নান, জাহাঙ্গীর আলম, মনজিল হোসেন, ফরিদ উদ্দিন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, গোবিন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁরা মরহুম শাহজাহান আলীর রুহের মাগফিরাত কামনা করেন।

