স্টাফ রিপোর্টার:
২৪ মে ২০২৬, রবিবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শরিফুল ইসলামের পরিবারের খোঁজখবর নিতে তাঁর বাড়ি পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।
জানা যায়, কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম মৃত্যুবরণ করেন। সম্প্রতি ঘূর্ণিঝড় ও ঝড়ো হাওয়ায় তাঁর পরিবারের বসতঘরের টিনের চালা উড়ে গেলে পরিবারটি মানবেতর জীবনযাপন করতে থাকে। বিষয়টি জানতে পেরে শিহাবের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান এমপি মোশারফ হোসেন।
এ সময় তিনি মরহুম শরিফুল ইসলামের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা অনুদান তুলে দেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন। মানবিক এই সহায়তায় স্থানীয়দের মাঝে প্রশংসার সৃষ্টি হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

