স্টাফ রিপোর্টার:
বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম গ্রুপ কোম্পানির ইলেকট্রিশিয়ান মো. সাকিবুল (২০) মারা গেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকার মো. মঞ্জু মিয়ার ছেলে।
জানা গেছে, কর্মরত অবস্থায় সাকিবুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে প্রতিষ্ঠানের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বনানী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাকিবুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার