বগুড়ার শিবগঞ্জের নান্দুরা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাসিমা খাতুন। তিনি শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের নান্দুরা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ।
পুলিশের এই কর্মকর্তা জানান, নাসিমা খাতুনের স্বামী প্রবাসী এবং তার ছেলে পড়াশোনার জন্য বগুড়া শহরে থাকে।
এ কারণে তিনি বাড়িতেই একাই থাকতেন। রবিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাসিমা খাতুনের বাড়িতে আগুন৷ এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনি ঘরে আটকা পড়েন। পরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
তিনি আরও জানান, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার