
বগুড়ার শিবগঞ্জে আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় উত্তরপাড়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জহুরুল ইসলাম সৈকত পরিচালনায় বৃক্ষরোপন ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি’র উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য অনন্ত সেলিম, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ও মানবাধিকার কাউন্সিল শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সাংবাদিক গোলজার রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইউসুফ হোসাইন, সাধারণ সম্পাদক নুর ইসলাম জনি, জিহাদ হোসেন, আল-আমিন, শামিম হোসেন,অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোখলেছুর রহমান,পরিচালক আতিকুর রহমান, শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার