এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল-জাতীয় ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ১০৫টি টাপেন্টাডল-যুক্ত ‘টাপাল’ (Tapal) নামের ট্যাবলেট জব্দ করা হয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে একজনের পরিহিত লুঙ্গির ডান পাশের কোচর থেকে একটি সাদা পলিথিনে রাখা ২৫টি এবং অপরজনের পরিহিত সালোয়ারের ডান পকেট থেকে একটি পলিথিনে রাখা ৮০টি টাপেন্টাডল-যুক্ত ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ট্যাবলেটের মোট সংখ্যা ১০৫টি।
আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের মাচইল গ্রামের বাসিন্দা মো. সাজু মন্ডল (৩৩) এবং মোছা. রহিমা বেগম (২৯)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের অবৈধ বাণিজ্য ও অপব্যবহার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সমাজকে মাদকমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
উল্লেখ্য, মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার