শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর শহরের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী, সাহিত্যিক ও বেঙ্গল ফার্মেসির স্বত্বাধিকারী খালেদ পারভেজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শেরপুর শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, সাহিত্যাঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
খালেদ পারভেজের মৃত্যুতে শেরপুরবাসী একজন পরিচিত ঔষধ ব্যবসায়ী ও সাহিত্যিককে হারালেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন স্থানীয়রা।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার