মিন্টু ইসলাম:
‘নৃত্যময় দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২৬’-এ ‘ক’ গ্রুপের একক লোকনৃত্য বিভাগে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছে বগুড়ার শেরপুরের সাত বছর বয়সী শিশু আর জেড রংধনু।
সম্প্রতি বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেয়। সেখানে একক লোকনৃত্যে অসাধারণ পরিবেশনার মাধ্যমে সেরা হয়ে স্বর্ণপদক অর্জন করে রংধনু।
আর জেড রংধনু বগুড়ার শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্র।
রংধনু শেরপুর শহরের হাসপাতাল রোড এলাকার চিকিৎসক দম্পতি ডা. মনিরুজ্জামান স্বপন ও ডা. রাফসানা জাহান দীপার ছেলে।
মাত্র সাত বছর বয়সে জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করায় তার পরিবার, শিক্ষক ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে নৃত্যাঙ্গনে আরও ভালো করবে প্রতিভাবান এই শিশু।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার