
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কানুপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুল হামিদ আকন্দ (৬৫) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
মরহুমের নামাজে জানাজা বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কানুপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক মো. নাহিদ আল মালেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার