
বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর শাহপাড়ার বাসিন্দা, পরলোকগত কেশবা নন্দ চৌধুরীর স্ত্রী এবং প্রথম আলো পত্রিকার সাংবাদিক শেরপুর উপজেলা প্রতিনিধি সঞ্জিব কুমার চৌধুরী (সবুজ চৌধুরী)–এর শ্রদ্ধেয় মাতা লক্ষ্মী রানী চৌধুরী বার্ধক্যজনিত কারণে আজ রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে পরলোকগমন করেছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
আজ বিকাল ৪টায় শেরপুর শহরের উত্তর বাহিনী মহাশ্মশানে মরহুমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
অন্ত্যেষ্টিক্রিয়ায় পূর্বে উপস্থিত হয়ে ছিলেন
শেরপুর-ধুনটের গণমানুষের প্রিয় নেতা,
আলহাজ্ব জানে আলম খোকা।
তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
পরম করুণাময় যেন প্রয়াত আত্মার চিরশান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার