শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়া শেরপুরে অনূর্ধ্ব ১৯ ফুটবল টুর্নামেন্টে খানপুর ইউনিয়নের খেলোয়ার বাছাই অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সকাল থেকে খানপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাই অনুষ্ঠিত হয়। বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন সাবেক খেলোয়াড় সাংবাদিক রাশেদুল হক ও বর্তমানে বগুড়া জেলা ফুটবল টিমের খেলোয়াড় মো. রায়হান।
উক্ত বাছাইয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, কোষাধক্ষ আবু বক্কর সিদ্দিক, শেরপুর উপজেলা শারীরিক শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল্লাহ কাফি, খানপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, খানপুর ইউনিয়ন পরিষদের সদস্য চান বাদশা মন্ডল, খুলেরা খাতুন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা শাহিন আলম, শরিফ আহম্মেদ, শেরপুর শহর ছাত্রদলের আহবায়ক নাসিব ওয়াহিদ প্রান্ত, ছাত্রদল নেতা নাহিদ আহমেদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার