
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার স্থানীয় লোকজন সন্দেহভাজন কয়েকজনের ওপর নজরদারি চালিয়ে দুই নারীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত অপর এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার