
বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত নাশকতার মামলায় মোহাম্মাদ আলী (৩৮) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ফকিরতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মাদ আলী শেরপুর উপজেলার ভবানপুর ইউনিয়নের জামনগর গ্রামের আবু সাঈদ প্রামাণিকের ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: একরামুল হোসাইন জানান, মোহাম্মাদ আলীকে গত ১৫ নভেম্বর শেরপুর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার