মিন্টু ইসলাম: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: গোলাম রসুল (৪২) কে গ্রেপ্তার করেছে। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গোলাম রসুল শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পেচুঁইল গ্রামের মৃত গোলাম মুর্তজার ছেলে এবং বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: একরামুল হোসাইন জানান, গ্রেপ্তারকৃত তদন্তে প্রাপ্ত আসামীকে গত ১৫ নভেম্বর তারিখে দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার