
আধুনিক নকশা, নিখুঁত মান ও নান্দনিকতার ছোঁয়ায়।বগুড়ার শেরপুরে আড়ম্বরপূর্ণ আয়োজনে ফ্রেশ টাইলসের নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকাল ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম । এছাড়া বক্তব্য রাখেন ডা. জোবায়েদ সুলতান, হেলাল সেনেটারির স্বত্বাধিকারী আব্দুল হেলাল এবং প্রতিষ্ঠানের পরিচালক আবু নাসের।
উদ্বোধনী পর্ব শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার