শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর এলাকায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় আলহাজ (২৩) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩১ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার লাউতা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ গত দুই মাস ধরে মির্জাপুর এলাকায় একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি সাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার পথে দ্রুতগতির উপমা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক উপমা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৩৪৪৯) আটক করে।
শেরপুর হাইওয়ে থানার কর্মকর্তা রইস উদ্দিন জালাল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আলহাজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার