https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 2 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর যৌতুকবিহীন বিয়ে উপলক্ষে সংবর্ধনা

admin
October 2, 2026 8:56 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর শহরের ঘোষপাড়ায় কাদের সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের এক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর যৌতুকবিহীন বিয়ে উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনায় দোয়া করতে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাবেক কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক অতিথি।

 

অনুষ্ঠানে অতিথিরা নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।