মিন্টু ইসলাম: বগুড়ার শেরপুর শহরে মৌসুমী ফল কালো জামের কদর বেড়েছে। শুক্রবার (৫ জুন) শহরের বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন ফলের দোকানে দেখা গেছে দেশীয় এই জনপ্রিয় ফলের ব্যাপক চাহিদা। ক্রেতারা স্বাদ ও পুষ্টিগুণের কারণে আগ্রহ নিয়ে কালো জাম কিনছেন। জামের প্রকারভেদে প্রতি কেজি জাম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা দরে।
জানা গেছে, গ্রীষ্মকালীন অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিগুণে ভরপুর একটি দেশীয় ফল হলো কালো জাম। সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাস পর্যন্ত এ ফলের মৌসুম থাকে। স্বাদে টক-মিষ্টি এই ফল শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যগত দিক থেকেও অত্যন্ত উপকারী।
বিশেষজ্ঞদের মতে, কালো জামে সুক্রোজের পরিমাণ খুবই কম থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এছাড়া এটি পেট ঠান্ডা রাখতে ও হজমশক্তি বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।
কালো জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একই সঙ্গে এতে থাকা ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম হাড় মজবুত করতে এবং রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে।
ফল বিক্রেতারা জানান, মৌসুমের শুরু থেকেই কালো জামের চাহিদা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বিভিন্ন বয়সের মানুষ এই পুষ্টিকর ফল কিনতে বাজারে ভিড় করছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার