
বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ গ্রাম নিষিদ্ধ হেরোইনসহ মো: আব্দুল মোমিন (৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা পূর্বপাড়া গ্রামে তার বসতবাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোমিন ওই গ্রামেরই মৃত গোলা প্রামাণিকের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: একরামুল হোসাইন জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৮ (ক) ধারায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার