শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ৪০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ করা হয়েছে।
২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় আয়োজিত এ কার্যক্রমে বিদ্যালয়গুলোর শিক্ষক প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
এ সময় গাড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে খেলাধুলা শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও ভূমিকা রাখতে পারে।
বিদ্যালয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের মাঠমুখী করতে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
স্লোগান: মাদক থেকে দূরে থাকি, নিয়মিত খেলায় মাতি।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার