
বগুড়ার শেরপুর উপজেলার ৯নং সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রউফকে সরকারি চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বুধবার (১৫ অক্টোবর) এ সম্পর্কিত অফিস আদেশ জারী করেছেন।
এতে বলা হয়েছে, সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রউফের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা থাকার তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রজু করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদ (পরিষদের কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও চাকরির শর্তাবলী) বিধিমালা ২০১১ এর বিধি ৪০ (১) অনুযায়ী তাকে সরকারি চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার