স্টাফ রিপোর্টার:
বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে একটি হত্যা মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে লিটন সাকিদার হত্যা মামলার আসামি রয়েছেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. আমিরুল ইসলাম (পিন্টু) (৪৩), মো. আতাউর রহমান আরিফ প্রামানিক (৪২), মো. মুকুল মিয়া (৪২), মো. সুমন মিয়া (৪২) এবং মো. আতিকুর রহমান (লাজু) প্রামানিক (৩৯)। তারা সারিয়াকান্দি উপজেলার মাঝবাড়ী ও চর হরিণা এলাকার বাসিন্দা।
এছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. লাজু (নাজু) প্রামানিক (২৫), মোছা. মাজেদা খাতুন এবং মো. বাবলু মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি সারিয়াকান্দি উপজেলার ধাপ ও উত্তর চড় মাঝিড়া এলাকায়।
এব্যাপারে বগুড়ার সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি বলেন গ্রেফতারকৃত সকলকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার