
বগুড়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম) হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
তার সহকর্মী সেলিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হিরো আলমের বুকের ব্যথা বেশি হলে পরিবারের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি করেন।
তবে সেখানে দুই ঘণ্টা ভর্তি থাকার পর গণমাধ্যমকর্মীদের ঝামেলার কারণে তাকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র নিতে বলা হয়। পরে পরিবারের সদস্যরা আলমকে নিয়ে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার চিকিৎসা চলছে।
হিরো আলমের বিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
তবে হাসপাতালের স্টাফ নার্স মোর্শেদা বলেন, ‘কার্ডিওলজি বিভাগে লোকজনের আসা-যাওয়ায় বাধা নিষেধ রয়েছে। তবে উনি (হিরো আলম) ভর্তি হওয়ার পর গণমাধ্যমকর্মীদের ভিড় বেড়ে যায়। এজন্য হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে তাকে অন্যত্র নেওয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি হয়েছে একটু নিবিড় পর্যবেক্ষণে আছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার