এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ বিশিষ্ট ফল ব্যবসায়ী ও শেরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম আরফান দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২২ নভেম্বর ২০২৬) তাঁকে দেখতে হাসপাতালে যান বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। এ সময় তিনি আহত শফিকুল ইসলাম আরফানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম ও কেএম খায়রুল বাশার এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন।
তাঁরা আহত শফিকুল ইসলাম আরফানের পাশে কিছু সময় কাটান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার