এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় জাতীয়তাবাদী অটো রিক্সা-ভ্যান শ্রমিক দল (রেজি. নং রাজ: ২১৪৫)-এর উদ্যোগে চারমাথা বন্দর কমিটির এক কর্মী সভা বুধবার (১৭ জুন ২০২৬) বিকেল ৪টায় শহরের চারমাথা ফ্লাইওভারের নিচে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বগুড়া জেলা জাতীয়তাবাদী অটো রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি মোঃ জালাল উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বি.এম. বকুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুনুর রশিদ সাজু, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন, বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল কবির ও মোঃ সমশের আলী, বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,
চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সুলতান আহম্মেদ, বগুড়া শহর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ নূরুল হুদা, সদস্য সচিব ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান সামছু, যুগ্ম আহ্বায়ক মোঃ আহসান সাব্বির সোহাগ, বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদেক আলী, জাতীয়তাবাদী অটো রিক্সা-ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন ব্যাপারী, জাতীয়তাবাদী দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম এবং তিনমাথা রেলগেট শ্রমিক দল বন্দর কমিটির সভাপতি মোঃ আব্দুল আলীম।
এছাড়াও সভায় বগুড়া জেলা জাতীয়তাবাদী অটো রিক্সা-ভ্যান শ্রমিক দলের সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মঞ্জুর আলম ও মোঃ আব্দুর রাজ্জাকসহ চারমাথা বন্দর কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। তারা শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার মনোভাব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের সকল কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভা শেষে শ্রমিকদের কল্যাণ, সংগঠনের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার