
বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মহিনা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় উপজেলার চামুরপাড়া রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে রেল লাইনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করার সময় এ ঘটনা ঘটে।
নিহত নারী, বগুড়ার সোনাতলা উপজেলার চামুরপাড়া এলাকার মিনহাজ এর স্ত্রী মহিনা বেগম (৪২)।
সোনাতলা রেলওয়ে পুলিশ এ সকল তথ্য নিশ্চিত করে জানান, বোনারপাড়া রেলওয়ে জংশন থেকে ছেড়ে আসা সান্তাহার গামী ৯২ ডাউন কলেজ ট্রেন সোনাতলা ষ্টেশন পার হয়ে চামুরপাড়া রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে যাচ্ছিল। মহিনা বেগম রেলক্রসিংয়ের পাশে হাঁটাহাঁটি করার সময় ট্রেনের ধাক্কা লেগে তার মৃত্যু হয়। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার