বগুড়া প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বগুড়া সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় নগরীর ১২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী হাসপাতাল এবং ১৩ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।
বগুড়া সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, মশার বিস্তার রোধ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন এবং বগুড়া সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. জাহাঙ্গীর আলম বাবু।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাড়িঘর, হাসপাতাল ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ডেঙ্গুর বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দৈনিক প্রাণের শহর বিডি
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার