
বগুড়ায় নাশকতার মামলায় জেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ তানভীর হাবিব শাওনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের গোহাইল রোডের সূত্রাপুর এলাকার রূপকথা হাউজ বিল্ডিংয়ে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি তানভীরকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
অন্যদিকে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের তিনমাথা এলাকার রেহেনা ফলমুন্ডি ভান্ডারের মালিক নজরুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাঁকে সদর থানায় পাঠানো হয়।
গ্রেফতার হওয়া অপর ব্যক্তির পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় পুলিশি অভিযান ও গ্রেফতার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
**প্রাণের শহর বিডি**
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার