বগুড়া প্রতিনিধি:
পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় বগুড়া–জয়পুরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিমন্ত্রী ঢাকা থেকে জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। গোপীনাথপুর এলাকায় হঠাৎ এক বৃদ্ধ নারী পথচারী গাড়ির সামনে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানখেতে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গাড়িতে থাকা তার স্ত্রীও সুস্থ আছেন। তবে সঙ্গে থাকা অপর এক নারী আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। কালাই থানার ওসি সাইফুল আলম জানান, প্রতিমন্ত্রী বর্তমানে জয়পুরহাটের কালাই উপজেলায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার