স্টাফ রিপোর্টার:
বগুড়ায় পীস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে এক ব্যতিক্রমধর্মী “প্রতীকী হজ্জ শিক্ষা প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে হজ্জের তাৎপর্য, নিয়ম-কানুন ও ইসলামী মূল্যবোধ তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। উদ্বোধনী বক্তব্যে তিনি হজ্জের শিক্ষা ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাহমিদা সুলতানা। হজ্জের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন জোড়া নজমুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসা, বগুড়ার অধ্যাপক মাওলানা আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল ইসলাম, উপদেষ্টা প্রভাষক ফজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক শাহিন আলম, পরিচালক কে এম আতিকুর রহমান, মিজানুর রহমান রায়হান, নিলুফা, মোঃ আবু রায়হান উজ্জ্বল, মোঃ শাহাদাত হোসেন ও দেলাওয়ার হোসেন সাইদী।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মোঃ আসাদুল্লাহ আল গালিব, সহকারী শিক্ষক মোঃ আশিকুর রহমান, মোঃ মেহেদী হাসান, গাজী আনাস, নূর ফাতেমা, আরিফা খাতুনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হজ্জের বিভিন্ন আনুষ্ঠানিকতা প্রতীকীভাবে উপস্থাপন করা হয়, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার