বগুড়া প্রতিনিধি:
মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের চতুর্থ কন্যা এবং সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালুর ছোট বোন মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস ফেনসীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বাদ আসর পরিবারের সদস্যদের উদ্যোগে বগুড়া শহরের খান্দার জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোকসভায় বক্তব্য দেন মরহুমার বড় ভাই বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় মরহুমার বড় ভাবি বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সহসভাপতি অধ্যক্ষ ফজিলাতুন নেছা, গ্রিন কলাকোপা এস্টেটের মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, বড় বোন বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা মাহমুদা হাকিম, গাজী রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ও মহিলা সংসদের দাতা সদস্য মিসেস নাজরিন সুলতানা নাজু, মহিলা সংসদের নির্বাহী সদস্য ও ইনার হুইল ক্লাব বগুড়ার সহসভাপতি ইয়াসমিন হাসান এবং অস্ট্রেলিয়াপ্রবাসী বুলা প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লালুর কনিষ্ঠ পুত্র, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়ের সহধর্মিণী তাহরিমা আফরিন তমা এবং তাঁর দুই পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইনসহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা।
শোকসভা শেষে মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস ফেনসীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

