বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। আশিকুর পড়াশোনা করতেন এবং সামিউল ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, রাতের দিকে নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় বাইপাস সড়কের মাঝখানে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, কোনো যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার