বগুড়ায় হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের টিএমএসএস মহিলা মার্কেট হলরুমে আল্-খায়ের ট্রাভেলস এন্ড ট্যুরস এ অনুষ্ঠানের আয়োজন করে। বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব ও জেলা ইমাম-মোয়াজ্জিম সমিতিরি সভাপতি আলহাজ্ব মাওঃ মুফতী আব্দুল কাদের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলার নগর জিএম ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মো. বেলাল-বিন নওয়াব, সদরের নিশিন্দারা কারবালা মাদরাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মো. আব্দুল বারী, আল-খায়ের ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. আব্দুল আলীম প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার