এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরীর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে ৭০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৭ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে বগুড়া মহানগরীর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে ৭০ গ্রাম গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. মিল্লাত ইসলাম (২৪), পিতা- মো. আশরাফ সরকার, গ্রাম- বেতগাড়ী, থানা- শাজাহানপুর এবং মো. আকাশ (২০), পিতা- মো. গোলাম মোস্তফা, এলাকা- সেউজগাড়ী।
পরে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার