এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা কারাগারে বন্দি ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন (৪৫) মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত সোহরাব হোসেন বগুড়ার ধুনট সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। তিনি ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন থেকে চার মাস ধরে কারাগারে বন্দি ছিলেন সোহরাব হোসেন। কারাগারে থাকা অবস্থায় চার থেকে পাঁচ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শুক্রবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
সোহরাব হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার