
বগুড়ার শেরপুরে আল হারামাইন হাজী ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের দোতলায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল বুধবার ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক সহকারী অধ্যাপক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওঃ মোকাল্লেম হোসাইন।
বক্তব্য রাখেন বগুড়া জেলা আল হারামাইন হাজী ফাউন্ডেশনের সেক্রেটারি এ্যাডঃ মোজাফফর আলী, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওঃ এজাজ উদ্দিন, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নওয়াব আলী, আলহাজ্ব মাওঃ রেজাউল করিম, আলহাজ্ব জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ মোকাল্লেম হোসাইন। শেষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার