শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা কুসুম্বি ইউনিয়নের কেল্লাপৌষী গ্রামে শেরপুর-নন্দীগ্রামগামী রাস্তার উত্তর পার্শ্বে কেল্লাপোষী বটতলা নামক এলাকা থেকে জূয়া খেলার ডাবুসহ ৫ জূয়ারীকে পুলিশ গ্রেফতার করেছে ।
বগুড়া ৫ আসনের মাননীয় এমপি আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ এর নির্দেশে কেল্লাপোষী মেলায় অশ্লীলতা এবং জুয়া বন্ধের কঠোর অবস্থানে বগুড়া শেরপুর থানার পুলিশের অভিযানে মঙ্গলবার (২৬ মে) বিকালে শেরপুর থানার এসআই মোঃ সিয়াম হাসান সঙ্গীয় ফোর্সসহ কুসুম্বি ইউনিয়নের কেল্লা পৌষী গ্রামের বটতলা নামক এলাকা থেকে জূয়া খেলার সময় গ্রেফতারকৃত আসামীরা মোঃ শহিদুল সরদার (৫৪), পিতা মৃত আবুল সরদার, সাং দুবলাগাড়ী, মোঃ ওলিউল্লাহ (২২), পিতা মোঃ ইমান আলী, সাং সিংড়াপাড়া, উভয়ের থানা শেরপুর। মোঃ আবু তালেব (৩৫) পিতা মৃত আবু বক্কর, সাং পুটখুর,থানা-শিবগঞ্জ। মোঃ আব্দুর রাজ্জাক (৪৮), পিতা মোঃ ওছিমুদ্দীন, সাং রাজবিরাট, থানা-গোবিন্দগঞ্জ,জেলা-গাইবান্ধা। মোঃ কাইয়ুম হোসেন (৫০), পিতা মৃত আজিজুল হক, সাং সোনাতলা, থানা-পীরগাছা, জেলা- রংপুরদের আটক করে, আটককৃত আসামীদের নিকট থেকে নগদ ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা, ডাবু খেলার কাজে ব্যবহৃত গুটি চালার রাবারের তৈরী গোল আকৃতির বক্স, ডাবু খেলার ১টি ফর্দি, ১টি নীল রংয়ের পলিথিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসহ শেরপুর থানার এসআই মোঃ সিয়াম হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার