
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাড়ীদহ ইউনিয়নের রোকন শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসের প্রবীণ দলিল লেখক আব্দুস সামাদ চাঁন এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা আমীর মাওলানা মোঃ দবিবুর রহমান । তিনি বলেন মরহুম আব্দুস সামাদ চাঁন ইসলামী আন্দোলনের একজন নির্ভীক সত্য ও ন্যায়ের পক্ষের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন ।তার মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হলো, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর নেক আমলের ওছিলায় এবং গুনাহ খাতা গুলো মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করুন।
এছাড়াও উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম সমবেদনা জানিয়ে বলেন মানুষ মাত্রই মরণশীল তাই তার পরিবারের সবাইকে ধৈয্যধারণ করতে বলেন।
উল্লেখ্য তিনি ২৬ ডিসেম্বর দিবাগত রাত্রি ২ টায় শ্বাস কষ্ট জনিত সমস্যায় তার নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। পরে তার নামাজের জানাযা বৃহস্পতিবার দুপুরে যোহর নামাজের পর তার গ্রামের বাড়ি শেরপুরের কুসুম্বী ইউনিয়নের হাপুনিয়া বটতলায় অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর উপজেলা শাখার ট্রেড ইউনিয়নের সম্পাদক আবু রায়হান রবি, জামায়াত নেতা আব্দুল হালিম, আব্দুস সালামসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার