দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বগুড়া, ১৬ সেপ্টেম্বর ২০২৬: বগুড়া সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ওরেগন ন্যাশনাল গার্ডের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ARMOUR-CAVALRY SUBJECT MATTER EXPERT EXCHANGE (SMEE)-এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হাসনাত আহমেদ, এসপিপি, পিএসসি।
গত ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রমে যুক্তরাষ্ট্রের ওরেগন ন্যাশনাল গার্ডের পাঁচ সদস্যের প্রতিনিধি দল, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের ২৫ জন এবং সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের নয়জন সেনাসদস্য অংশ নেন।
প্রশিক্ষণে বিভিন্ন যুদ্ধাভিযানে আর্মার-ক্যাভালরির যুদ্ধকৌশল বাস্তবায়নসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করা হয়। এ সময় ওরেগন ন্যাশনাল গার্ডের সদস্যরা বিভিন্ন অভিযানে আর্মার-ক্যাভালরির তাত্ত্বিক যুদ্ধকৌশল প্রয়োগের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে ওরেগন ন্যাশনাল গার্ডের প্রতিনিধি দল, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্য এবং আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল ও ১১ পদাতিক ডিভিশনের বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার