দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার (৩ এপ্রিল ২০২৩) গণভবনে সাক্ষাত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ড. মোঃ শরফুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন কিডনি প্রতিস্থাপন রোগী শামীমা আক্তার ও শবনম সুলতানা এবং কিডনিদাতা সারা ইসলামের মা।
বিএসএমএমইউ হাসপাতালের অধ্যাপক ডাঃ হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে চিকিৎসকেরা গত ১৯ জানুয়ারি ক্লিনিক্যালি মৃত ২০ বছর বয়সী রোগী সারা ইসলামের কাছ থেকে সংগৃহীত কিডনি দুই রোগীর মধ্যে সফলভাবে প্রতিস্থাপন করেন। এটি ছিল দেশে প্রথম ক্যাডেভারিক কিডনি প্রতিস্থাপন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার