দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ক্রীড়া উন্নয়ন ও মাদকবিরোধী সচেতনতায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এ সাক্ষাতে তাবিথ আউয়াল ফুটবলের উন্নয়নে অবদান রাখা এবং খেলোয়াড় ও টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইজিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি ফুটবলের প্রতিভা বিকাশে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে পুলিশের অবদানের বিষয়টিও তুলে ধরেন।
সাক্ষাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ পুলিশ ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। এ ছাড়া ফুটবলকে মাধ্যম হিসেবে ব্যবহার করে দেশব্যাপী মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার বিষয়েও উভয় পক্ষ একমত হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার