দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
আজ ১ সেপ্টেম্বর ২০২৬, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের মধ্য দিয়ে দীর্ঘ পথ পেরিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করেন। এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার