আবহাওয়া অফিস:
আজ শনিবার রাত ৯টা থেকে আগামীকাল রোববার রাত ১২টার মধ্যে দেশের ৮ বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পূর্বাভাস অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় এক থেকে দুই দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, মেহেরপুর, কুষ্টিয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, রাঙামাটি, বান্দরবান, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরসহ আশপাশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
তবে আগামীকাল অনেক এলাকায় বৃষ্টির ফাঁকে ফাঁকে ৩ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত রোদ থাকতে পারে। তাই কৃষক, জেলে, নির্মাণ শ্রমিক এবং খোলা আকাশের নিচে কর্মরত ব্যক্তিদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তিত হলে পরবর্তীতে নতুন হালনাগাদ তথ্য জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার