https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 15 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিমসটেক সচিবালয় প্রতিষ্ঠার ১২ বছর পূর্তিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

admin
September 15, 2026 9:10 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: বিমসটেক সচিবালয় প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার শেরাটন হোটেলের বলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমসটেকের সব সদস্য দেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানান। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে বিমসটেকের মহাসচিব ও সচিবালয়ের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা জোরদারে সক্রিয় ও গঠনমূলক সম্পৃক্ততার গুরুত্ব রয়েছে।

বিমসটেকের কৌশলগত গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সংগঠনটিকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করতে চায়। এ ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা, ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর আরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

বর্তমানে বাংলাদেশ বিমসটেকের চেয়ার এবং সংগঠনটির সচিবালয়ের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিমসটেকের সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিভিন্ন অঙ্গীকারকে বাস্তব ও দৃশ্যমান ফলাফলে রূপ দিতে বাংলাদেশ প্রস্তুত।

তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ হিসেবে বিমসটেককে আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে বাংলাদেশের। আঞ্চলিক শান্তি, অগ্রগতি ও অভিন্ন সমৃদ্ধির জন্য বিমসটেককে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দ্বিপক্ষীয় মতপার্থক্য যেন আঞ্চলিক সহযোগিতাকে বাধাগ্রস্ত না করে। সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিমসটেকের সদস্য দেশগুলোর প্রতিনিধি, কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।