দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
গত ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এএফডব্লিউসি কোর্সে প্রশিক্ষণরত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে কৌশলগত চিন্তাশক্তি, কার্যকর নেতৃত্ব ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর দূরদর্শী বক্তব্য ও সুচিন্তিত দিকনির্দেশনা এনডিসিতে প্রশিক্ষণরত কর্মকর্তাদের কৌশলগত চিন্তাশক্তি, নেতৃত্বগুণ এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার