দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ৭ অক্টোবর ২০২৬: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম।
বুধবার (৭ অক্টোবর) বিমান বাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান ও আইজিপি কুশল বিনিময় করেন। একই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা মতবিনিময় করেন।
সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, সহযোগিতা ও পেশাদার সম্পর্কের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার